দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কী সাবেক পরিচয়, তা মুখ্য নয়। কেউ আগে কোন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল—তা বিবেচ্য নয়।
রোববার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি গঠনের সময় থেকেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে, কেউ আগে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যেখানেই থাকুক না কেন, তার সেই পরিচয় এখানে গুরুত্ব পাবে না। কেউ এনসিপিতে যুক্ত হলে তাকে দলের আদর্শ ধারণ করে সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করতে হবে।
তবে তিনি বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে বা থাকতে পারবে না।
এমএস/